ফ্লেচারকেই পূর্ণ কৃতিত্ব দিলেন মেহেদী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গতকাল ভয়ংকর এক চাপের পরিস্থিতি থেকে খুলনা টাইগার্স পেয়েছে দাপুটে জয়। ৯ উইকেটের জয়ে চতুর্থ দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছে গতবারের রানার-আপরা। এই জয়ের কৃতিত্ব ওপেনার আন্দ্রে ফ্লেচারকে দিচ্ছেন তারকা অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।

বড় রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ফ্লেচার হাঁকান অনবদ্য এক সেঞ্চুরি। ফ্লেচারের সাথে এদিন ইনিংসের সূচনা করতে নেমেছিলেন শেখ মেহেদী হাসান। ম্যাচ শেষে তিনিই জানান, ফ্লেচার তার ব্যাটিং কিংবা দলের জয় সবকিছু কতটা সহজ করে দিয়েছিলেন।

মেহেদী বলেন,”ডু অর ডাই ম্যাচ ছিল। আমরা ক্ষুধার্ত ছিলাম। স্কোরবোর্ডে বড় টার্গেট থাকলে স্বভাবতই চাপে থাকি। বড় লক্ষ্য তাড়া করতে হলে টপ অর্ডারে পার্টনারশিপ ও পাওয়ারপ্লে কাজে লাগানো খুব জরুরী।”

গতকাল অনন্য এই অর্জনে ফ্লেচারের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেননি মেহেদী।
ফ্লেচারকে কৃতিত্ব দিলেন মেহেদী
উদ্বোধনী জুটিতে রেকর্ড রান তোলেন ফ্লেচার ও মেহেদী।

তিনি বলেন,”উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল। ফ্লেচারের কারণে আমি অনেক আরামে খেলতে পেরেছি। ওর কারণে ক্যালকুলেটিভ ব্যাটিং করেছি। এ কারণে বোলাররাও নার্ভাস ছিল। সব মিলিয়ে আমার কাজ সহজ হয়ে গেছে। ঐ জায়গা থেকে আমিও ইনিংসটা বড় করতে পেরেছি আলহামদুলিল্লাহ। স্বাভাবিক ব্যাটিংই করেছি। আমি জানতাম ফ্লেচার ১০ ওভার ব্যাট করলে স্কোরবোর্ডে অনেক রান করে দিয়ে যাবে। আমাদের এই পরিকল্পনাই ছিল।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »