জ্যাকসের ব্যাটে চট্টগ্রাম শেষ চারে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দারুণ এক ইনিংস খেলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ চারে তুললেন উইল জ্যাকস। ইংলিশ এই ব্যাটারের ৫৭ বলে ৯২ রানের অপরাজিত রানের বিধ্বংসী ইনিংসে সিলেট সানরাইজার্সের ছুঁড়ে দেয়া ১৮৬ রানের লক্ষ্য সহজেই অতিক্রম করেছে চট্টগ্রাম। আর তাতে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর শেষ চার নিশ্চিত করেছে চট্টগ্রাম।

দলের ব্যাটাররা আসা যাওয়ায় থাকলেও পাঁচ বল হাতে থাকতে জয় নিশ্চিত করেন জ্যাকস। তার ইনিংসে ছিল আটটি চার ও চারটি ছক্কার মার।

সংক্ষিপ্ত স্কোর-

সিলেট সানরাইজার্স- ১৮৫/৬ (২০ ওভার)
(বোপারা ৪৪, সিমন্স ৪২; মৃত্যুঞ্জয় ৩/৩৭)

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- ১৮৮/৬ (১৯.১ ওভার)
(জ্যাকস ৯২*, ওয়ালটন ৩৫; সোহাগ ২/২১, আলাউদ্দিন ২/৩২

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »