সাকিবের ব্যাটে বরিশালের জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টসে জিতে ব্যাট করতে নেমে ঢাকার হয়ে তামিম ছাড়া পাননি কোন ব্যাটসম্যান রান। শেষ দিকে শুভাগত হোমের ২৭ বলে ২১ রান ছাড়া আর কেউই পাননি দুই অঙ্কের দেখা। বরিশালের পক্ষে মেহেদী হাসান রানা, ডোয়াইন ব্রাভো ও শফিকুর ইসলাম দুটি করে উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে মুনিম শাহরিয়ারের ব্যাটে ঝড়ো শুরু পায় বরিশাল। মুনিম ২৫ বলে ৩৭ রান করে ফেরেন সাজঘরে। আরেক ওপেনার ক্রিস গেইল ১১ বলে করেন ৭ রান। তাদের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকে সঙ্গী হিসেবে রেখে অধিনায়ক সাকিব আল হাসান চালিয়ে যান মারকুটে ব্যাটিং। ২৯ বলে অর্ধশতক পূরণের পাশাপাশি ক্রিজে থেকেই নিশ্চিত করেন দলের জয়। ২৯ বলে ৫২ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে ২৮ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন শান্ত। বরিশাল জয় পায় ৮ উইকেট ও ২৭ বল হাতে রেখেই।

সংক্ষিপ্ত স্কোর

টস : মিনিস্টার ঢাকা

মিনিস্টার ঢাকা : ১২৮/৯ (২০ ওভার)
তামিম ৬৬, শুভাগত ২১*
রানা ১২/২, ব্রাভো ১৮/২, শফিকুল ৩৬/২, মুজিব ১৫/১, সাকিব ২১/১

ফরচুন বরিশাল : ১২৯/২ (১৫.৩ ওভার)
সাকিব ৫১*, মুনিম ৩৭, শান্ত ২৮*
কাইস ১৫/১, শফিউল ২৬/১

ফল : ফরচুন বরিশাল ৮ উইকেটে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »