নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাশওয়েল প্রিন্স। এমনটাই জানিয়েছে দক্ষিণ আফ্রিকার প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট অনলাইন।
যে কারণে আসন্ন আফগানিস্তান সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রিন্স থাকবেন না বাংলাদেশের সাথে। এর আগে প্রিন্স গত জুলাইয়ে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
আফ্রিকান অনলাইন ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, পরিবারকে সময় দিতেই বাংলাদেশের দায়িত্ব ছেড়েছেন প্রিন্স। এদিকে কদিন আগেই প্রিন্সের অধীনে নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।
