এখনো টেস্ট দলকে সার্ভিস দিতে পারবোঃ শাহাদাত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

এখন পর্যন্ত বাংলাদেশ টেস্ট দলের সেরা পেসার কে?? এমন প্রশ্ন ছুঁড়ে দিলে অনেকেই উত্তর দিবে শাহাদাত হোসাইন রাজিব । শাহাদাত একসময় ছিলেন টেস্ট দলের নিয়মিত মুখ ।বল হাতে নিয়মিত পারফর্ম করেই ছিলেন দলের সাথে। ক্যারিয়ারে পারি দিতে হয়েছে অনেক চড়াই উৎরাই, সব চড়াই উৎরাই পেরিয়ে তার এখন অবস্থান জাতীয় দল থেকে অনেক দূরে।তবে শাহাদাত মনে করেন এখনো টেস্টে সার্ভিস দেওয়ার সক্ষমতা তার আছে ।

সেই বিশৃঙ্খলা ডেকে এনেছিল করুণ পরিণতি। পেয়েছিল দীর্ঘ নিষেধাজ্ঞা। বিসিবি সেই নিষেধাজ্ঞা থেকে আগাম মুক্তি দিলেও খেলার সুযোগ হরহামেশা পাচ্ছেন না শাহাদাত। যদিও শাহাদাত মনে করেন, এখনও টেস্ট খেলার যোগ্যতা আছে তার।

বাংলাদেশের হয়ে ৩৮ টেস্টে ৭২ উইকেট শিকার করা শাহাদাত সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৫ সালে। এরপর বাদ পড়ার পেছনে পারফরম্যান্সের ভূমিকা যতটা, তারচেয়ে বেশি দায় বিশৃঙ্খল জীবনের।

তিনি বলেন, ‘আমি এখনও টেস্ট দলে সার্ভিস দিতে পারব, সেই সামর্থ্য আছে। এটার জন্যই বেশি পরিশ্রম করি। ভালো খেলার চেষ্টা করি। সাকিব, মুশফিক এখনও খেলে গেলে আমিও খেলে যেতে পারি। আমরা একই ব্যাচের। যেকোনো একটা জায়গায় সুযোগ দেওয়া উচিৎ ছিল। একটা ছেলে এত কিছু অর্জন করেছে, তার তো বাংলাদেশের ক্রিকেটকে আরও অনেক কিছু দেওয়ার ছিল। কোনো ফাস্ট বোলিং ক্যাম্পে একটা সুযোগ দেওয়া উচিৎ ছিল।’

শাহাদাত আরো বলেন, ‘চোখের আড়াল তো মনের আড়াল। হয়ত বিসিবির কাছে ওরকমই ছিলাম। অনেক ক্যাম্প হয়েছিল। এখনও এমন সময় আসেনি যে অবসর নিয়ে ফেলব। এখনও অনেক দিন খেলার আছে।’

শাহাদাত এখন নিয়মিত ঘরোয়া ক্রিকেটেও খেলার সুযোগ পায় না, দল পায়নি বিপিএলেও।শাহাদাত বলেন, ‘বিপিএল খেলি আর না খেলি বাসায় তো আর বসে থাকব না। ফিটনেস ধরে রাখার জন্য যা যা করা দরকার তাই করছি। আমার জন্য কঠিন সময় যাচ্ছে। এনসিএল-বিসিএলে ছিলাম না, এখন বিপিএলেও নেই। হতাশ তো অবশ্যই। যদি পারফর্ম করতে না পারি তাহলে তো জাতীয় দলে ফেরার কোনো সম্ভাবনা থাকবে না।’‘আমাদের জন্য কোনো সুযোগ-সুবিধা কিছু নাই। দল থেকে বাদ পড়ার পর একা একাই ট্রেনিং করেছি। নিজের টাকায় ট্রেনার রেখেছি। আমরা তো ভাই অনেকদিন করেছি, তাই জানি নিজেকে কীভাবে ফিট করতে হয়। নির্দিষ্ট কোনো সুযোগ-সুবিধা নেই।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »