প্রথমবারের মত ভারতের স্কোয়াডে ডাক পেলেন শাহরুখ খান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ক্যারিয়ারে প্রথমবারের মত ভারত জাতীয় দলে ডাক পেয়েছেন শাহরুখ খান। ২৫ বছর বয়স এই ক্রিকেটার তামিলনাড়ু থেকে উঠে আসা ব্যাটার। আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সে এবার তিনি সুযোগ পেলেন ভারতের স্কোয়াডে।

আসন্ন সিরিজ শুরুর আগে করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের ৪ ক্রিকেটার। বিসিসিআই তাই নতুন করে ২ ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে প্রথম ওয়ানডের দলে।
শাহরুখ তাদেরই একজন। স্কোয়াডে ডাক পাওয়া আরেক ক্রিকেটার হলেন ঈশান কিষাণ।

তাদের অন্তর্ভুক্তির খবর জানিয়ে এক বিবৃতিতে বিসিসিআই জানায়,”অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি প্রথম ওয়ানডের জন্য ভারতীয় দলে ঈশান কিষাণ এবং শাহরুখ খানকে দলে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে। রবিবার আমমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যে ম্যাচ খেলা হবে তাতে এই দুইজন থাকবেন ভারতীয় স্কোয়াডে।’’

একনজরে ওয়েস্ট ইন্ডিজেরর বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, রিশভ পান্ট, দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, মোহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, আভেশ খান, শাহরুখ খান এবং ইশান কিশান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »