অবশেষে পদত্যাগই করলেন ল্যাঙ্গার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন জাস্টিন ল্যাঙ্গার। ডায়নামিক স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট গ্রুপের এক টুইটের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ক্রীড়াভিত্তিক একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এছাড়া ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে অস্ট্রেলিয়ান পুরুষ ক্রিকেট দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন ল্যাঙ্গার। এর আগে শুক্রবার রাতে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে বৈঠক করেন তিনি। এরপরই পদত্যাগ করার সিদ্ধান্ত নেন এই কোচ।

২০১৮ সালে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ হন ল্যাঙ্গার। কোচিং ক্যারিয়ারে সফলও হন তিনি। সর্বশেষ ২০২০-২২ অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে পরাজিত করে তারা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »