ধাওয়ান-আইয়ারসহ ভারতের ৮ জন করোনা আক্রান্ত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেলো ভারত। কারণ সিরিজ শুরুর চারদিন আগে করোনা আক্রান্ত হয়েছেন ওয়ানডে দলের সঙ্গে থাকা কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ।

আক্রান্ত ক্রিকেটারদের মাঝে রয়েছেন শ্রেয়াস আইয়ার, শিখর ধাওয়ান, রুতুরাজ গায়কোয়াড় এবং রিজার্ভে থাকা পেসার নবদীপ সাইনি। সাপোর্ট স্টাফের তিনজন হলেন ফিল্ডিং কোচ টি দিলীপ, সিকিউরিটি লিয়াজন অফিসার বি লোকেশ এবং থেরাপিস্ট রাজীব কুমার।

এদিকে টি-টোয়েন্টি দলে থাকা অক্ষর প্যাটেলও করোনা আক্রান্ত হয়েছেন। ফলে তাদের সবাইকে আইসোলেশনে পাঠানো হয়েছে। দুই ওপেনার ধাওয়ান ও ‍রুতুরাজ করোনা আক্রান্ত হওয়ায় ভারতের ওয়ানডে দলে যুক্ত করা হয়েছে মায়াঙ্ক আগারওয়ালকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »