মিরাজ ইস্যুর কোন প্রভাব নেই ম্যাচ হারায়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিপিএলের প্লেয়ার ড্রাফটের পর থেকেই বেশ প্রশংসা কুরাচ্ছিল চট্টগ্রাম, তরুণ নির্ভর দল গড়ায় অনেকেই প্রশংসায় ভাসাচ্ছিলেন তাদের।তবে বিপিএল মাঠে গড়ানোর কিছুদিন পরেই নানা বিতর্কের কারণে দলটি এখন নীরব স্তব্ধ।

ম্যাচের তিন ঘণ্টা আগে মিরাজকে অধিনায়কত্ব থেকে সরানো, সিইও ইয়াসির এর বিতর্কিত বক্তব্য, মিরাজের দল ছেড়ে চলে যাওয়া এবং পরে ম্যানেজমেন্ট এর সিদ্ধান্তে থেকে যাওয়া সব মিলিয়ে বেহাল দশায় চট্টগ্রাম। মাঠের বাইরের এমন বিতর্কের প্রভাব পড়ছে খেলার মাঠেও, দুর্দান্ত ছন্দে থাকা দলটি এখন নীরব দর্শকের ভূমিকায়।

ছন্দ হারিয়ে ফেলা চট্টগ্রাম কি তাহলে এই ঘটনায়ই প্রভাবিত হল? এই প্রশ্ন গোটা ক্রিকেট অঙ্গনে। অবশ্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার শরিফুল ইসলামের দাবি, মিরাজের সেই ঘটনা দলের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলেনি।

শরিফুল বলেন, ‘না না, সেটার কোনো প্রভাবই এখানে পড়েনি। সবকিছুই ঠিক আছে। আপনারা বাইরে থেকে যেটা ভাবছেন সেটা না। আমরা একটা পরিবারের মত আছি। ম্যাচ খারাপ খেললে অনেক কথাই হয়।’

শরিফুলের বিশ্বাস, চট্টগ্রাম পর্বের হতাশা ভুলে দ্রুতই ঘুরে দাঁড়াবে চট্টগ্রাম। তিনি বলেন, ‘হোম গ্রাউন্ডে তেমন ভালো কিছু করতে পারিনি, কারণ আমরা ভালো ক্রিকেট খেলিনি। ভালো ক্রিকেট খেলার কথা বলা খুব সোজা, কিন্তু করা কঠিন। আমরা চেষ্টা করব এই অবস্থা থেকে ঢাকা ও সিলেটে কামব্যাক করার জন্য।’

নিউজ ক্রিকেট/ সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »