চট্টগ্রামকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কুমিল্লা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের ১৩তম ম্যাচে, আজ (সোমবার) দিনের প্রথম খেলায়, ঘরের মাঠে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫২ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে নিজেদের হ্যাট্রিক জয়ের পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে দুইবারের বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

উক্ত ম্যাচে আগে ব্যাট করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে জয়ের জন্য ১৮৪ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টসে হেরে আগে ব্যাট করতে ফাফ ডু-প্লেসিস, লিটন দাস ও ক্যামরন ডেলপোর্টের ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৩ রানের পাহাড়সম পূঁজি দাঁড় করে কুমিল্লা।

কুমিল্লার হয়ে ব্যাট হাতে প্রোটিয়া ব্যাটসম্যান ফাফ ডু-প্লেসিসের ব্যাট থেকে আসে ৮ চার ও ৩ ছক্কায় মাত্র ৫৫ বলে হার না মানা ৮৩ রানের ইনিংস। এছাড়া আরেক ইংলিশ ব্যাটসম্যান ক্যামরন ডেলপোর্ট খেলেন মাত্র ২৩ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস। এছাড়া আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে টাইগার ওপেনার লিটনের ব্যাট থেকে আসে আরো ৪৭ রান।

চট্টগ্রামের হয়ে বল হাতে নাসুমের শিকার ২ উইকেট।

পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে নিজেদের হোম গ্রাউন্ডে, জয়ের জন্য ১৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।জয়ের জন্য ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কুমিল্লার বোলারদের দাপুটে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি চট্টগ্রামের ব্যাটসম্যানরা।
এক উইল জ্যাকস ব্যাতিত বলার মতো স্কোর করতে পারেনি চট্টগ্রামের অন্য আর কোন ব্যাটসম্যান। উইল জ্যাকস খেলেন দলীয় সর্বোচ্চ ৪২ বলে ৬৯ রানের ইনিংস। যার ফলে নির্ধারিত ওভারের চেয়ে ১৫ বল বাকী থাকতেই ১৩১ রান তুলতেই গুটিয়ে যায় চট্টগ্রাম।

কুমিল্লার হয়ে বল হাতে নাহিদুলের শিকার ৩ উইকেট।  এছাড়া মোস্তাফিজ, তানভীর ও শহিদুলের শিকার দুটো করে উইকেট।

উল্লেখ্য, চলতি আসরে এই ম্যাচ নিয়ে টানা ৩ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আরোহন করলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সংক্ষিপ্ত স্কোর:

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৮৩-৩ (২০)
ফাফ ডু-প্লেসিস ৮৩*, ডেলপোর্ট ৫১*
নাসুম আহমেদ: ৪-০-২৩-২

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:
উইল জ্যাকস ৬৯
নাহিদুল: ৪-০-১৭-৩

ফলাফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৫২ রানে জয়ী।
ম্যাচসেরা: ফাফ ডু-প্লেসিস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »