টসে জিতে বোলিংয়ে মিনিস্টার গ্রুপ ঢাকা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের পঞ্চম ম্যাচে হোম অফ ক্রিকেট মিরপুরে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল ও মিনিস্টার গ্রুপ ঢাকা।

দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। 

চলতি আসরে প্রথম টানা ২ ম্যাচ হেরে যাওয়া মিনিস্টার গ্রুপ ঢাকার জন্য ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস ফিরে পেতে এই ম্যাচে জয়ের বিকল্প অন্যকিছু ভাবছে না রিয়াদ বাহিনী।
অন্যদিকে আসরের অন্যতম হট ফেভারিট ফরচুন বরিশালের দ্বিতীয় ম্যাচ এটি। জয় দিয়ে আসর শুরু করা বরিশালও চায় অব্যাহত রাখতে জয়ের ধারা।

দু’দলের চুড়ান্ত একাদশ:

মিনিস্টার ঢাকা একাদশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ শেহজাদ, নাঈম শেখ, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম চৌধুরী, আন্দ্রে রাসেল, ইসুরু উদানা আরাফাত সানি, রুবেল হোসেন ও হাসান মুরাদ।

ফরচুন বরিশাল একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, সৈকত আলী, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, আলজারি জোসেফ, তাইজুল ইসলাম, শফিকুল ইসলাম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »