নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবকটিতে হেরে ধবলধোলাইয়ের স্বাদ পেলো ভারত। সিরিজের প্রথম দুই ওয়ানডে হেরে আগেই সিরিজ খুয়ানো ভারত আজ হেরেছে সিরিজের ৩য় ও শেষ ওয়ানডে ম্যাচেও।
যার ফলে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ হেরে হোয়াইটওয়াশ তকমা গায়ে মাখলো এশিয়ার অন্যতম পরাশক্তি এই দল।
নাটকীয় ভরা এই ম্যাচে কুইন্টন ডি ককের শতকের উপর ভর করে সফরকারীদের ৪ রানে হারিয়েছে প্রোটিয়ারা।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে কুইন্টন-ডি ককের সেঞ্চুরি (১২৪) ও বেন-ডের ডুসেনের অর্ধশতকের (৫২) উপর ভর করে ২৮৭ রানের সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা।ভারতের হয়ে প্রাসিদ কৃষ্ণা ৩টি ও বুমরাহ ও চাহার বেন ২ করে উইকেট।
২৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোহলী,ধাওয়ান ও ধিপক চাহারের অর্ধশতকের পরও ম্যাচ জেতা হয়নি ভারতের। চরম নাটকীয় ভরা ম্যাচের শেষ ওভারে জয়ের খুব কাছে গিয়েও ৪ রানের দূরত্বে অলআউট হয়ে ম্যাচ হারতে হয় ভারতকে। ভারতের হয়ে ব্যাট হাতে কোহলী ৬৫, ধাওয়ান ৬১ ও চাহারের ব্যাট থেকে আসে ৫৪ রান। বল হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি ও এন্ডিলির শিকার তিনটি করে উইকেট।।
