উদ্বোধনী ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে বরিশালের শুভসূচনা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অনেক কাঠখড় পুড়িয়ে, করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রনকে বুড়ো আঙুল দেখিয়ে আজ (শুক্রবার) দুপুর দেড়টায় হোম অফ ক্রিকেট মিরপুরে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে পর্দা উঠছে বিপিএলের ৮ম আসরের।

চলতি আসরের উদ্বোধনী দিনের উদ্বোধনী ম্যাচে
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৪ উইকেটে হারিয়ে আসরে শুভসূচনা করেছে ফরচুন বরিশাল।

উদ্বোধনী ম্যাচে শক্তিশালী ফরচুন বরিশালকে জয়ের জন্য ১২৬ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল বন্দরনগরীর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দিনের প্রথম ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ফরচুন বরিশালের কাপ্তান সাকিব আল হাসান। টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বরিশালের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি চট্রলার ব্যাটসম্যানরা। বরিশালের বোলারদের বিধ্বংসী বোলিংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে
১২৫ রান তোলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

চট্টগ্রামের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪১ রান আসে ইংলিশ অলরাউন্ডার ব্যানি হাওয়েলের ব্যাট থেকে।
এছাড়া উইল জ্যাক (১৬), নাঈম ইসলাম (১৫) ও শামিম পাটোয়ারীর ব্যাট থেকে আসে (১৪) রান।

বরিশালের হয়ে বল হাতে আলজারি জোসেফের শিকার ৩ উইকেট। এছাড়া নাইম ২টি, সাকিব ও জ্যেক লিনটট নেন একটি করে উইকেট।

১২৬ রানের মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমেও জয় পেতে খানিকটা বেগ পেতে হয়েছে আসরের অন্যতম হট ফেভারিট ফরচুন বরিশালকে। ৮ বল ও ৪ উইকেট হাতে রেখে কষ্টার্জিত জয় পায় বরিশাল। বরিশালের হয়ে ব্যাট হাতে সৈকত আলীর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৯ রান। এছাড়া সাকিব ১৩, তৌহিদ রিদয় ১৬, ইরফান শুক্কুর ১৬, ব্রাভো ১২ ও জিয়াউর রহমানের ব্যাট থেকে আসে ১৯* রান। বল হাতে ৪ ওভারে মাত্র ১৬ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়েও দলকে জেতাতে পারেননি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

সংক্ষিপ্ত স্কোরঃ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ ১২৫-৮ (২০)
হাওয়েল: ৪১,  উইল জ্যাক: ১৬
আলজেরি জোসেফ: ৪-০-৩২-৩
টার্গেটঃ ১২৬
ফরচুন বরিশাল: ১২৬-৬ (১৮.৪)
সৈকত আলী: ৩৯, জিয়াউর: ১৯*
মেহেদী হাসান মিরাজ: ৪-০-১৬-৪
ফলাফলঃ ফরচুন বরিশাল ৪ উইকেটে জয়ী।

ম্যাচসেরাঃ মেহেদী হাসান মিরাজ (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »