নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটে নাম থাকলেও ড্রাফট থেকে দল পাওয়া হয়নি তানজিদ হাসান তামিমের। তবে বিপিএল শুরুর দুদিন আগেই দল পেলেন তরুণ এই ওপেনার। যুব বিশ্বকাপজয়ী এই ওপেনারকে দলে নিয়েছে খুলনা টাইগার্স।
এ বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার মিডিয়া ম্যানেজার নাফিস ইকবাল। তবে কারো বদলি বা বিকল্প হিসেবে তামিমকে নেয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। ২০ জানুয়ারি থেকে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন নাফিস।
খুলনা টাইগার্স- মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, নাভিন উল হক, ভানুকা রাজাপাকশে, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলী রাব্বি, সেকুগে প্রসন্ন, সিকান্দার রাজা, ফরহাদ রেজা, রনি তালুকদার, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলী অনিক, নাবিল সামাদ, তানজিদ হাসান তামিম।
