যতটা ভাবে, ২০১৯ বিশ্বকাপে ততটা খারাপ করিনি: রোডস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশের ক্রিকেটের দায়িত্ব নিয়েই সকলের মন জয় করে ফেলেছিলেন স্টিভ রোডস। যদিও ইংলিশ এই ভদ্রলোকের চাকরি টিকেছিল মাত্র অল্প সময়ের জন্য। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার জেরে রোডসকে অব্যাহতি দেওয়া হয়। সেই রোডস এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হিসেবে কাজ করবেন।

বিশ্বকাপ ব্যর্থতায় গণমাধ্যমের প্রশ্নের মুখে অবশেষে মুখও খুললেন রোডস। খুব বেশি কিছু বলতে না চাইলেও এটুকু বললেন- ২০১৯ বিশ্বকাপের ব্যর্থতাকে যেভাবে দেখা হয়, আসলে ততটা ব্যর্থ ছিল না দল।

রোডস বলেন,’‘এটা অতীত। তবে যেটুকু বলতে পারি- বিশ্বকাপের ম্যাচগুলোর দিকে তাকালে দেখবেন আমরা পাকিস্তানের বিপক্ষে ভালো করতে পারিনি। এছাড়া বাকি সব ম্যাচেই আমরা ভালো খেলেছি। ইংল্যান্ড, ভারতের বিপক্ষে হেরে গেলেও আমরা লড়াই করেছি, হাল ছাড়িনি। আমাদের ভালো কিছু জয় ছিল। নিউজিল্যান্ডকে চেপে ধরেছিলাম।’’

অতীত নিয়ে ভাবতে নারাজ রোডস শুধু বর্তমানকেই রাখতে চান ভাবনা জুড়ে।

তিনি বলেন,”আমার মনে হয় মানুষ যেভাবে ভাবে ততটা খারাপ আমরা করেছিলাম। মানুষের অভিমত থাকবেই। তবে এখন এসব নিয়ে বলতে চাই না। ফিরে এসে ভালো লাগছে, এটুকুই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »