নারী ভক্তদের সম্মানার্থেই তাদের সাথে ছবি তুলি নাঃ রিজওয়ান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

এক যুগে আগে ছবি তোলার এত প্রচলন না থাকায় ভক্তরা অটোগ্রাফ তোলার জন্য আবদার করতেন। এখন যুগ বদলেছে, যে কারণে সবাই আবদার করেন ফটোগ্রাফের জন্য। তবে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান পুরুষ ভক্তদের সাথে ছবি তুললেও নারী ভক্তদের সাথে ছবি তোলা থেকে বিরত থাকেন।

গেল বছর অসাধারণ সাফল্যের পর ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন রিজওয়ান। তার বিভিন্ন ব্যক্তিগত বিষয়ও উঠে আসে গণমাধ্যমে। সম্প্রতি লক্ষ্য করা যায়, নারী ভক্তরা অনুরোধ করলেও রিজওয়ান তাদের সাথে ছবি তোলেন না। একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে উত্তর দিয়েছেন রিজওয়ান। তিনি জানান, নারীদের সাথে ছবি তুলতে লজ্জা পান বা এমন কোনো কারণই নেই। বরং নারীদের সম্মান করেই তিনি তাদের সাথে ছবি তোলেন না।

রিজওয়ানের ভাষ্যমতে,“না, লজ্জার কোনো বিষয় নেই এখানে। ব্যক্তিগত কিছু কারণ আছে, সব খেলোয়াড়েরই ব্যক্তিগত কিছু মতাদর্শ থাকে। আমি নারীদেরকে অনেক সম্মান করি এবং আমি চাই যেসব মা এবং বোনেরা আমার ভক্ত, তারা যেন কোনো বিব্রতকর পরিস্থিতিতে না পড়েন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »