আইপিএলে ফিরছেন স্টার্ক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বর্তমান বিশ্ব ক্রিকেটে সেরা পেসারদের একজন হলেও বিভিন্ন কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খুব বেশি খেলা হয়নি মিচেল স্টার্কের। পারফরম্যান্স ভালো হলেও আইপিএলে মাত্র দুটি মৌসুম খেলেছেন বাঁহাতি এই পেসার।

জাতীয় দলের জন্য নিজেকে প্রস্তুত করতে বিশ্বের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সর্বশেষ আসর থেকেও নিজেকে গুটিয়ে রেখেছিলেন তিনি। যদিও আইপিএলের ২০২২ মৌসুমে আবারও ফেরার কথা ভাবছেন স্টার্ক।

হোবার্টে অ্যাশেজের পঞ্চম টেস্টের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের ভাবনার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই পেসার। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কদিন সময় নিচ্ছেন তিনি।

স্টার্ক বলেন,’‘কাগজপত্র নেয়ার জন্য আমার কাছে দুদিন রয়েছে। আজ অনুশীলনের আগে আমি কিছু করতে পারি। আমি এখনও আমার নাম উল্লেখ করিনি। তবে এটি সম্পর্কে সিদ্ধান্ত নিতে আমি আরও কয়েকদিন পাচ্ছি।সামনের দিনের সূচির কারণে এটি এখনও ঝুলে আছে। আমি ছয় বছর বা তার বেশি সময় ধরে নেই। পরবর্তীতে আমাদের অনেক টি-টোয়েন্টি আছে। সেই সঙ্গে বছরের শেষ দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এসব বিবেচনায় নেয়া উচিত।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »