শ্রীলঙ্কায় গিয়ে করোনা আক্রান্ত জিম্বাবুয়ের কোচ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

তিন ওয়ানডে খেলতে এখন শ্রীলঙ্কা সফরে আছে জিম্বাবুয়ে। কিন্তু প্রথম দুই ম্যাচে তারা পাচ্ছে না কোচ লালচাঁদ রাজপুতকে। সোমবার (১০ জানুয়ারি) সফরকারী দলের এক অফিসিয়াল নিশ্চিত করেছেন, সফর শুরুর আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।

শ্রীলঙ্কার শীর্ষ ক্রীড়া চিকিৎসক অর্জুনা ডি সিলভা বলেছেন, রাজপুতের কোনো উপসর্গ ছিল না।

তারপরও একটি হোটেলে আইসোলেশনে পাঠানোর আগে এক হাসপাতালে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ডি সিলভা এএফপিকে বলেছেন, ‘আমরা কিছু রুটিন টেস্ট করছি এবং তিনি হোটেলে ফিরে যেতে পারবেন। ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাকে, তার মানে প্রথম দুটি ম্যাচে থাকবেন না তিনি। ’

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে ১৬, ১৮ ও ২১ জানুয়ারি হবে তিন ওয়ানডে।

ডি সিলভা বলেছেন, জিম্বাবুয়ে দলের অন্যরা টেস্টে নেগেটিভ হয়েছেন এবং পরিকল্পনা অনুযায়ী অনুশীলন করতে পারবেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »