টানা ১০ ইনিংসে নামের পাশে ‘০’

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ব্যাটিংটা গুরুদায়িত্ব না হলেও অনেক সময় বোলাররাই কমবেশি ব্যাট হাতেও দলের প্রয়োজনে কিছু রান যোগ করেন। তবে এবাদত হোসেনের ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম। বোলার হিসেবে নাম লেখানোই ব্যাট হাতে যখন ক্রিজে আসেন মনেহয় তার সাথে অভিমান করেছে ব্যাট। এ কথা বলার যুক্তিগত কারণ ও রয়েছে, দেখা গেছে টানা ১০ ইনিংসে এবাদত কোনো রান পাননি ব্যাট হাতে।

দুই বছর আগে ২০১৯ সালে কলকাতায় ভারতের বিপক্ষে সর্বশেষ ব্যাট হাতে রানের দেখা পেয়েছিলেন এবাদত। সেদিন ২ রানের জন্য দৌঁড় দিলেও ব্যাট ক্রিজ স্পর্শ না করায় পেয়েছিলেন ১ রান। সেই ছিল শেষবার! তারপর কখনো ০ রানে আউট হয়েছেন, কখনো বা ০ রানে অপরাজিত থেকেছেন। গত ২৬ মাসে আর ব্যাট হাতে রানের দেখা পাননি তিনি।

চলতি ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে ০ রানে অপরাজিত থাকেন এবাদত। ফলে টানা ০ ইনিংসে এবাদতের নামে পাশে বসলো ১০ রান। বিশ্বাসযোগ্য না হলেও সত্য যে ১২টি টেস্ট ম্যাচ খেলার পরও এখনো মোট রানই দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পারেননি এবাদত। এখনো পর্যন্ত ১৭ ইনিংসে তার সংগ্রহ ৪ রান। ব্যাটিং গড় ০.৫০। সর্বোচ্চ ২ রান এসেছে ইনিংসে। অপরাজিত থেকেছেন ৯ বার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »