ট্যালেন্ট হান্টের পাশাপাশি লেগ স্পিনারের খোঁজে বিসিবি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দীর্ঘ বিরতির পর আবারও পেসার হান্ট করার পরিকল্পনা করছে বিসিবি। তবে পেসারের পাশাপাশি একজন লেগ স্পিনার হন্যে হয়ে খুঁজছে বিসিবি।

২০১৬ সালে সর্বশেষ পেসার হান্ট হয়েছিল। সেই রবি পেসার হান্ট থেকে উঠে এসেছিল নিউজিল্যান্ড ইতিহাস রচনা করা পেসার এবাদত হোসেন। দীর্ঘ ৮ বছর পর বাংলাদেশের কোনো পেসার টেস্টে শিকার করেছেন পাঁচ উইকেট। ইবাদতের কীর্তির পর আবারও আলোচনায় উঠে এসেছে ট্যালেন্ট হান্টের কথা।

তবে বিসিবি আপাতত পেসারের থেকে একজন উপযুক্ত লেগ স্পিনারের খোঁজ বেশি করছে। আফগানিস্তানের মতো দেশে একাধিক লেগ স্পিনার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি খেলা বেড়াচ্ছেন সেখানে দলে লেগ স্পিনার নেই বললেই চলে।

লেগ স্পিনার প্রসঙ্গে মিডিয়ার সঙ্গে কথা বলেছেন বিসিবির অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস। তিনি মনে করেন প্রয়োজন পড়লে আবারও সেটি করা হবে। তবে লেগ স্পিনারের বিষয়টি গুরুত্ব পাচ্ছে বেশি।

তিনি বলেন,“ট্যালেন্ট হান্ট কিন্তু সিরিয়ালি করা যায় না। একটা গ্যাপ দিতে। গ্যাপ দিয়ে করলে প্লেয়ার পাওয়া যায়। এজন্য একটা গ্যাপ ছিল। যদি প্রয়োজন পড়ে আমরা আবারও করব। তবে সবচেয়ে বড় কথা- আমাদের একজন লেগ স্পিনার প্রয়োজন। যা কিনা দলের জন্য অপরিহার্য।”

তিনি আরও যোগ করেন,“এটার জন্য আমরা চেষ্টা করছি যে একটা লেগ স্পিনার কিভাবে নিয়ে আসা যায় এবং এই প্রোগ্রামে আমরা লেগ স্পিনারের জন্য কি করতে পারি সেটির ওপর বিশেষ নজর দিচ্ছি। দেখা যাক কী হয়।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »