নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউ জিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ দল। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ বুধবার ভোরে কিউদের হারিয়েছে ৮ উইকেটের ব্যবধানে। বাংলাদেশের ঐতিহাসিক এই জয় পাওয়ায় পর বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় অভিনন্দন জানিয়েছেন দলের সকলকে।
তিনি লিখেছেন,’‘কী দারুণভাবে শুরু হলো বাংলাদেশ ক্রিকেটের নতুন বছর। অধিনায়ক, খেলোয়াড় ও কোচিং স্টাফদের অনেক অভিনন্দন।’ ম্যাচটিতে বাংলাদেশের জয়ের পথ সুগম করেছেন বোলাররা। পাশাপাশি ব্যাটাররাও যে প্রথম ইনিংসে দুর্দান্ত খেলেছে সেটিও মনে করিয়ে দিয়েছেন সাকিব। সবমিলিয়ে এ জয়ের পুরো কৃতিত্ব খেলোয়াড়দের মনে করেন সাকিব। সেটি জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘আমাদের ফাস্ট বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স। একইভাবে সব ব্যাটাররাও অসাধারণ খেলেছে। দিনটি উপভোগ করো। সব কৃতিত্ব তোমাদের প্রাপ্য।’’
