নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রথম আসরে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তলানিতে থেকে শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় আসরের শুরুটাও হয়েছিল সিরিজ হার দিয়ে। তবে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারানোর পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পরিবর্তন এসেছে বাংলাদেশ দলের।
যেখানে নতুন হালনাগাদকৃত পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে মুমিনুল হকের দল।
সিরিজের প্রথম টেস্ট জিততে মাত্র ৪০ রান প্রয়োজন হয় বাংলাদেশের। ২ উইকেট হারিয়ে সেই লক্ষ্য সহজেই টপকে যায় মুমিনুলের দল। তাতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের জয়ের স্বাদ পেলো টাইগাররা।
এমন জয়ের পর নিয়ম অনুযায়ী ১২ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। যেখানে জয়ের হার ৩৩.৩৩ শতাংশ। তাতে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাকে টপকে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে বাংলাদেশ।
