ইতিহাস গড়া এই জয় ভুলে যেতে চান মুমিনুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক এক জয় পেলো বাংলাদেশ। কিউইদের মাটিতে এর আগে কোনো ফরম্যাটেই জিততে পারেনি টাইগার বাহিনী। সেই গেরো কাটলো ক্রিকেটের অভিজাত সংস্করণ দিয়েই, তাও আবার ৮ উইকেটের বড় ব্যবধানে।

ইতিহাস গড়া টেস্ট জয়ের উদযাপন শুরুর আগেই মুমিনুল জানালেন, ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চ টেস্ট নিয়ে নিজের ভাবনার কথা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আজ আমি এই জয় ভুলে যেতে চাই। তাকাতে চাই ক্রাইস্টচার্চের পরের টেস্ট ম্যাচে।’

মুমিনুল আরও বলেন, ‘আমরা টেস্ট ক্রিকেটে ভালো করছিলাম না। শেষ দুটি ম্যাচ হেরেছি। সামনে এগিয়ে যাওয়ার জন্য, টেস্ট দলের একটা ঐতিহ্য তৈরি করতে জয়টা দরকার ছিল। সেদিক থেকে এটা খুব গুরুত্বপূর্ণ।’

এদিকে ঐতিহাসিক জয়ের পর মুমিনুল হক কৃতিত্ব দিলেন দলগত পারফরম্যান্সকেই। ম্যাচ শেষে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দুই দলই ম্যাচটি জেতার জন্য মরিয়া ছিল। তবে আমরা আমাদের বোলারদের দারুণ নৈপুণ্যে ম্যাচে এগিয়ে গিয়েছি। এবাদত-তাসকিনরা দুই ইনিংসেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। বিশেষ করে এবাদত অবিশ্বাস্য ছিল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »