লিটনদের ব্যাটিংয়ে মুগ্ধ হার্শা-আকাশরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টেস্ট ক্রিকেটে বর্তমান সময়ে বাংলাদেশ দল খুব একটা ভালো করছে না। বিশেষ করে বিদেশের মাটিতে। তবে চলতি নিউজিল্যান্ড সিরিজে নতুন রুপেই দেখা যাচ্ছে টাইগারদের।

নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশের দাপট অব্যাহত রয়েছে তৃতীয় দিনেও। চারটি হাফসেঞ্চুরিতে বাংলাদেশ পেয়ে গেছে লিডের দেখাও। এশিয়ার বাইরে পরে ব্যাট করে এবারই প্রথমবার লিড পেয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্ট শুরুর আগে নিউজিল্যান্ড-বাংলাদেশ লড়াইয়েই দৃষ্টি ছিল ভারতের দুই বিশ্লেষক হার্শা ভোগলে ও আকাশ চোপড়ার। লিটনদের ব্যাটিংয়ে তারা দুজনই প্রকাশ করেছেন মুগ্ধতা।

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ভালো করার পর নিউজিল্যান্ডের মাটিতে এসেও ধরে রেখেছেন সেই ছন্দ। লিটনকে এভাবে খেলতে দেখে মুগ্ধ হার্শা।

এক টুইট বার্তায় তিনি লিখেন,’‘লিটনের প্রতিশ্রুতির প্রতিফলন দেখতে পাওয়া অনেক আনন্দের।’ লিটন ৮৬ রান করে সাজঘরে ফেরার পর সেই টুইটে তিনি মন্তব্য করেছেন, ‘তাতেও তার প্রতিজ্ঞার পরিস্ফুটন কমে যাচ্ছে না।’’

এদিকে সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া মনে করছেন, বাংলাদেশের এমন পারফরম্যান্সের পর বাকি দুই দিনে মাউন্ট মঙ্গানুই টেস্ট অনেক রোমাঞ্চকর এক ম্যাচে রূপ নিতে চলেছে।

তিনি লিখেছেন,’‘বাংলাদেশ প্রথম ইনিংসে লিড পেল তাও ৬ উইকেট হাতে রেখে। এটা দারুণ অর্জন। এখনও দুই দিনের মত খেলা বাকি। এটা হয়ত রোমাঞ্চকর এক ম্যাচ হতে যাচ্ছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »