মুমিনুল-লিটনে আরও একটি উজ্জল দিন বাংলাদেশের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিজস্ব প্রতিবেদক

মাউন্ট মুঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপেক্ষ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনেও আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ। অধিনায়ক মুমিনুল হক এবং লিটন দাসের দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। বে ওভালে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে লিড নিয়েছে। বাংলাদেশের লিড ৭৩ রানের। ভালো কিছুর প্রত্যাশাটাও আরও বাড়িয়ে দিয়েছে টাইগাররা।

২ উইকেটে ১৭৫ রান নিয়ে দিনের খেলা শুরু করে আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় ও অধিনায়ক মুমিনুল হক। ৭০ রানের অপরাজিত থাকা জয়ের সামনে ছিল সেঞ্চুরি করার হাতছানি। কিন্তু দিনের শুরুতেই আউট হয়ে যান তিনি। ৭৮ রান করে ওয়াগনারের বলে হেনরি নিকোলসের হাতে ধরা পরেন জয়। এরপর দুই অভিজ্ঞ মুমিনুল ও মুশফিকুর রহিম দলকে এগিয়ে নিয়ে যাওয়ার হাল ধরেন। স্কোর বোর্ডে রান দুইশ পেরুয়। তবে মুশফিক ইনিংসটাকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। ৫৩ বলে ১২ কলে দলীয় ২০৩ রানে ট্রেন্ট বোল্টের বলে ফিরে যান মুশফিক।

প্রথম সেশনে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে মুমিনুল ও লিটন দান প্রথম সেশনে বাংলাদেশকে আর বিপদে পড়তে দেননি। ৪ উইকেটে ২২০ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর দলকে বেশ ভালোভাবে এগিয়ে নিয়ে যতে থাকেন। বেশ আস্থ্রা সাথেই খেলতে থাকেন তারা। কিউই বোলারদের কোনো রকম সুযোগ দেননি মুমিনুল-লিটন। পঞ্চম উইকেট জুটিটাও ৫০ ছাড়ায়। কিউই বোলারদের হতাশ করে ১৪৭ বলে টেস্ট ক্যারিয়ারের ১৫তম ফিফটি তুলে নেন মুমিনুল।

অন্যপ্রান্তে লিটনও রানের চাকাটা সচল রাখেন। চা বিরতির আগে মুমিনুল-লিটন জুটিটা একশ ছাড়ায়। টেস্ট ক্রিকেটে রানের ধারাবাহিকতা ধরে রাখেন লিটন। ৯৩ বলে লিটন টেস্ট ক্যারিয়ারের ১১তম ফিফটি তুলে নেন চা বিরতির ঠিক আগে। সর্বশেষ ১৪টি টেস্ট ইনিংসে এটি লিটনের অষ্টম পঞ্চাশোর্ধ ইনিংস। ৪ উইকটে ৩০৭ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ।

তৃতীয় সেশনেও নিজেদের আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। পাশপাশি প্রথম ইনিংসে লিড নেওয়ার পথে এগিয়ে যায়। মুমিনুল-লিটনের ব্যাটেই প্রথম ইনিংসে লিড পায় বাংলাদেশ। টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ার বাইরের মাটিতে কোনো দেশের বিপক্ষে প্রথম ইনিংসে লিড পায় বাংলাদেশ। বাংলাদেশের স্কোর সাড়ে তিনশ ছাড়ায়। রচির রবিন্দ্রর বলে চার মেরে মুমিনুল জুটিটাকে দেড়শ রানে ছাড়িয়ে নিয়ে যান। সেঞ্চুরির দিকে এগুতে থাকেন মুমিনুল। তবে কাছে গিয়ে হতাশ হতে হয় তাকে। ২৪৪ বলে ৮৮ রান করে বোল্টের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন মুমিনুল। রিভিউ নিয়েও রক্ষা পাননি অধিনায়ক। ভাঙ্গে ১৫৮ রানের পঞ্চম উইকেট জুটি। মুমিনুলের বিদায়ে পর সেঞ্চুরির দিকে এগিয়ে যান লিটন। তবে মুমিনুলের মতো হতাশ করে তিনিও। দারুণ খেলতে থাকা লিটন ১৭৭ বলে ৮৬ রান করে বোল্টের অফ স্টাম্পের অনেক বাইরের বল অহেতুক খেলতে গিয়ে উইকেটে পেছনে ক্যাচ দিয়ে আউট হন।

এরপর অবশ্য ক্রিজে নতুন আসা ইয়াসির আলী রাব্বি ও মেহেদি হাসান মিরাজ দিনে বাকিটা সময় বাংলাদেশকে আর বিপদে ফেলতে দেননি। বেশ ভালোভাবেই দিনটা শেষ করেন তারা। দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪০১ রান। ইয়াসির ১১ ও মিরাজ ২০ রানে চতুর্থ দিনে খেলা শুরু করবেন।

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ৩২৮
(১০৮.১ ওভার) প্রথম ইনিংস
কনওয়ে ১২২, নিকোলস ৭৫, ইয়ং ৫২
শরিফুল ৩/৬৯, মিরাজ ৩/৮৩, মুমিনুল ২/৬ এবাদত ১/৭৫

বাংলাদেশ ৪০১/৬
(১৫৬ ওভার) প্রথম ইনিংস
মুমিনুল ৮৮, লিটন ৮৬ জয় ৭৮, শান্ত ৬৪
বোল্ট ৩/৬৩, ওয়াগনার ৩/৯৮

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »