শান্ত-জয়ের ব্যাটে বাংলাদেশের দলীয় শতক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

মাউন্ট মঙ্গুনুইতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল স্বাগতিক নিউজিল্যান্ড। তবে আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনেই কিউইরা অল আউট হয়েছে ৩২৮ রানে।

জবাবে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৫ রান করে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে পানি পানের বিরতির ঠিক পড়েই নেইল ওয়েগনারের বলে ক্যাচ তুলে ২২ রান করে ফিরে যান সাদমান।

সাদমান ফিরে গেলে নাজমুল হোসেন শান্তকে নিয়ে রানের চাকা সচল রাখার দিকে মনোযোগ দেন জয়। এই দুজনের ব্যাটে ভর করে ১ উইকেট হারিয়ে দলীয় শতক পূর্ণ করে বাংলাদেশ।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »