নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিলেটের প্রথম বিভাগ ক্রিকেট লিগে জয়ের দ্বারা অব্যাহত রেখেছে শক্তিশালী মোহামেডান স্পোর্টিং ক্লাব। সিলেটের ছেলে ইমতিয়াজ হোসেন তান্নার দুর্দান্ত সেঞ্চুরির উপর ভর করে, ওয়ান্ডার্স ক্রিকেট ক্লাবকে ১৮৭ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে মোহামেডান।
সিলেট জেলা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ইমতিয়াজ হোসেন তান্নার বিধ্বংসী সেঞ্চুরির উপর ভর করে ২৯৮ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় মোহামেডান। মাত্র ৮৪ বলে মোকাবেলায় তান্না খেলেন ১১৬ রানের দারুণ একটি ইনিংস। ২০ চার ও ৩ ছক্কায় নিজের ব্যক্তিগত সংগ্রহের ৯৮ রানই বাউন্ডারি থেকে আদায় করেন এই মারকুটে ব্যাটসম্যান।
এছাড়া অর্ক (৪৫*), তোফায়েল (৪১) ও নুর আলমের ব্যাট থেকে আসে ২৯ রান। ওয়ান্ডারার্স ক্লাবের হয়ে বল হাতে রাহাত ও রায়হানের শিকার ৩টি করে উইকেট।

২৯৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে মোহামেডানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকে খাবী খেতে থাকে ওয়ান্ডার্স ক্রিকেট ক্লাবের ব্যাটসম্যানরা। মোহামেডানের বোলার মাহবুবের বোলিং তোপে ৩৩.২ ওভারে মাত্র ১১১ রান তুলতেই গুটিয়ে যায় ওয়ান্ডারার্স ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ করেন মাহিন।এছাড়া মোস্তফা ও রাহয়ানের ব্যাট থেকে আসে যথাক্রমে ১৯ ও ১২ রান। মোহামেডানের হয়ে মাহবুবের শিকার ৫ উইকেট। এছাড়া আজাদ ও তাজিন ২টি করে উইকেট লাভ করেন।
ব্যাট হাতে বিধ্বংসী সেঞ্চুরি হাকানোর পুরস্কার সরূপ ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ইমতিয়াজ হোসেন তান্না।
