প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সে খুশি টাইগাররা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিউজিল্যান্ডে সিরিজ শুরুর আগে স্বাগতিক ক্রিকেটারদের বিরুদ্ধে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে বোলারদের পর ব্যাটাররাও এই ম্যাচে দেখিয়েছেন প্রশংসনীয় নৈপুণ্য। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স নিয়ে তাই খুশি টাইগাররা।

প্রস্তুতি ম্যাচের খেলা শেষে মাহমুদুল হাসান জয় জানান, প্রথম টেস্টের আগে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ দল। এই ম্যাচে জয় ছাড়াও অর্ধশতক হাঁকিয়েছেন মুশফিকুর রহিম। এর আগে বল হাতে আলো ছড়িয়েছেন আবু জায়েদ চৌধুরী রাহী, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজরা।

ম্যাচ শেষে পাঠানো এক ভিডিও বার্তায় জয় বলেন,’‘আসলে আমরা এখানে অনেকদিন আগে এসেছি। কিন্তু আসার পর ১০ দিনের কোয়ারেন্টিন ছিল। কোয়ারেন্টিন শেষে যে কয়দিন প্র্যাকটিসের সুযোগ পেয়েছি কাজে লাগিয়েছি। আজকে প্র্যাকটিস ম্যাচের দ্বিতীয় দিনে আমরা ব্যাটিংয়ে ভালোই পারফর্ম করেছি। আমি ৬৬ রান করেছি, মুশফিক ভাইও ৬৬ রান করেছেন। আমাদের প্রস্তুতিটা খুব ভালো হয়েছে। আমরা আশাবাদী ভালো কিছু হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »