দেশীয় ক্রিকেটারের কাঁধেই ‘নেতৃত্ব’ দিবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অভিজ্ঞ সব বিদেশি এবং স্থানীয় সব তারকা ক্রিকেটারদের নিয়েই দল গঠন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে আসন্ন আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কত্ব পাবে কে তা নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলতে চান না দলটির কর্নধর নাফিসা কামাল।

লোকাল ক্রিকেটারদের মধ্যে দলে নেওয়া হয়েছে ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, পারভেজ ইমনদের।
এছাড়া বিদেশিদের মধ্যে ফাফ ডু প্লেসিস, মঈন আলী ও সুনীল নারাইনের মতো ক্রিকেটাররা রয়েছেন দলে। খুব শীঘ্রই দলটির অধিনায়ক কে হবেন সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে ফ্র্যাঞ্চাইজিটি। ভাবা হচ্ছে ইমরুলের কাঁধেই হয়তো উঠতে পারে দলের নেতৃত্ব। এমনকি এই তালিকা থেকে বাদ দেওয়া যাবে না মুমিনুল, লিটনকেও।

এই ব্যাপারে দলটির কর্ণধার নাফিসা কামাল বলেন,“সেটা এখনও নিশ্চিত নয় (ইমরুলকে অধিনায়কত্ব দিবে কী না)। তবে লোকালই কেউ অধিনায়ক হবে এতটুকু নিশ্চিত। এই মুহূর্তে কে ক্যাপ্টেন্সি পাবে তা বলাটা আমাদের জন্য একটু কঠিন।”

কুমিল্লা ভিক্টোরিয়ান্স
প্লেয়ার্স ড্রাফট থেকে অন্য দলগুলোর চেয়ে ভালো দল গড়েছে। যে কারণে দল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নাফিসা কামাল।

তিনি বলেন,“বিপিএল ড্রাফটে তো সাত বছরে এই প্রথম শুরুতে কল পেলাম। তো এটাও একটা বড়ই পাওয়া। এছাড়াও দল নিয়ে যে প্রত্যাশা ছিল আমি মনে করি ৮০ শতাংশ পূরণ করতে পেরেছি। তাই সন্তুষ্টই বলা যায়।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »