নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন বিপিএলে ঢাকার হয়ে খেলবেন মাশরাফি মুর্তজা।বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে। রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু-তে দুপুর বারোটায় শুরু হয় প্লেয়ার ড্রাফটের কার্যক্রম।
প্লেয়ার বাই চয়েজে রাউন্ড-৩ এ এসে নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তুজাকে দলে ভিড়িয়েছে ঢাকা। মাহমুদউল্লাহ ও তামিমের পর এবার মাশরাফিকে দলে ভেড়ালো রাজধানীর এই দলটি।
মাশরাফি,তামিম ও রিয়াদ সহ ৩ সিনিয়র ক্রিকেটার নিয়ে টুর্নামেন্ট শুরুর আগে হুংকার দিয়ে রাখলো ঢাকা।
