নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কয়েক দিন আগেই আকিব জাভেদ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলের থেকে পাকিস্তান সুপার লিগ তথা পিএসএল-কে এগিয়ে রাখলেও প্রায় সব পাকিস্তানি ক্রিকেটারের বাসনা আইপিএলে অংশ নেয়া। এর একটি বড় কারণ টাকা। দুনিয়ার সবচেয়ে ধনী ক্রিকেট লিগ এই আইপিএল। এমনিতে ২০২১ পাক ক্রিকেটারদের কাছে ভালো সময় বয়ে এনেছে। টি২০ বিশ্বকাপে ভারতকে হারিয়ে ইতিহাস যেমন বদলে দিয়েছেন বাবর আজমরা, তেমন টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে অনেককে ভুল প্রমাণ করেছেন পাকিস্তানি ক্রিকেটাররা।
আর টি২০ বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স মেলে ধরার পরে পাকিস্তানি ক্রিকেটারদের সামনে যদি আইপিএলে অংশ নেয়ার সুযোগ থাকত, তাহলে অনেক ফ্র্যাঞ্চাইজিই কোটি কোটি টাকা খরচ করতে দ্বিধা করত না। ফ্র্যাঞ্চাইজিদের নজরে থাকতেন তিন পাকিস্তানি ক্রিকেটার।
শাহিন শাহ আফ্রিদি,বাবর আজম,মোহাম্মদ রিজওয়ান।
