নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসকে লোকেশ রাহুল এবং দিল্লি ক্যাপিটালসকে শ্রেয়ার আইয়ার নেতৃত্ব দিয়েছেন। তবে এখনো পর্যন্ত ভারতের হয়ে অধিনায়কত্ব করা হয়নি তাদের কারোরই। তবে ভবিষ্যতে রাহুল এবং আইয়ার ভারতকে নেতৃত্ব দেবেন বলে মনে করেন দলটির সাবেক রবি শাস্ত্রী।
বর্তমানে সাদা বলের ক্রিকেটে ভারতের নেতৃত্বে রয়েছেন রোহিত শর্মা। এদিকে ভারতের টেস্ট দলের নেতৃত্বে রয়েছেন কোহলি। দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজে ইনজুরির কারণে রোহিত না থাকায় কোহলির ডেপুটি হিসেবে রয়েছেন রাহুল।
ভারতের সাবেক কোচের মতে, ভবিষ্যতে ভারতকে নেতৃত্ব দেবেন রাহুল এবং আইয়ার। জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা না থাকলেও আইপিএলে নেতৃত্ব দিয়েছেন তারা। শাস্ত্রীর বিদায়ের পর ভারতের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে রাহুল দ্রাবিড়কে। কোচিংয়ে দ্রাবিড় নিজের কাজটা নিজে জানেন বলে জানিয়েছেন শাস্ত্রী।
এ প্রসঙ্গে শাস্ত্রী বলেন,’‘রাহুল দ্রাবিড় নিজের কাজটা জানে। আমি সবাইকে বলব তাকে উপভোগ করো। লোকেশ রাহুল এবং শ্রেয়াস আইয়ারের মাঝে ভবিষ্যতে নেতৃত্ব দেয়ার গুণাবলি রয়েছে। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে।”
