নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
লম্বা সময় ধরেই জাতীয় দলে নেই হরভজন সিং। বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ভাটা পড়েছে তার পারফরম্যান্সে। অবশেষে ৪১ বছর বয়সে এসে সবধরনের ক্রিকেটকে বিদায় বললেন ভারতের এই স্পিনার।
ক্রিকেটের সঙ্গে ২৩ বছরের সম্পর্কে ইতি টানার বিষয়টি টুইটারে নিশ্চিত করেছেন হরভজন।
ক্রিকেটকে বিদায় বলা সম্পর্কে টুইটে হরভজন লিখেছেন,”সব ভাল জিনিসই একদিন শেষ হয়। আজ আমি এমন একটা খেলাকে বিদায় জানাচ্ছি যা আমার জীবনে সব কিছু দিয়েছে। ২৩ বছরের এই লম্বা যাত্রা যারা সুন্দর এবং স্মরণীয় করে রেখেছেন, তাঁদের প্রত্যেককে অনেক ধন্যবাদ।
