নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফটের খেলোয়াড় তালিকা চূড়ান্ত হয়েছে। তবে তালিকার দেশি ক্রিকেটারদের মধ্যে নেই মোহাম্মদ সাইফউদ্দিনের নাম। আজ প্লেয়ার্স ড্রাফটের তালিকা চূড়ান্ত হওয়ার পর সাইফউদ্দিনের দেওয়া এক আবেগঘন ফেসবুক পোস্টকে ঘিরে তৈরি হয়েছে রহস্য।
বিশ্বকাপে চোট পাওয়ার পর সাইফউদ্দিন ছিটকে পড়েন মাঠের বাইরে। সেই চোট এখনও পুরোপুরি সেরে উঠেনি তার। সাইফউদ্দিনের বর্তমান যে অবস্থা, তাতে ব্যাটিং করতে পারবেন পুরোদমে, তবে বোলিং করতে পারবেন না। সেই বিবেচনায় দল পাওয়ার প্রত্যাশাও করেছিলেন।
তবে সাইফউদ্দিন বোলিং করতে পারবেন না বলে তাকে রাখা হয়নি বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে। প্লেয়ার্স ড্রাফটের তালিকা নিয়ে আলোচনা শুরুর পরপরই সাইফউদ্দিন একটি পোস্ট করেছেন, যা নিয়ে রহস্য দেখা দিয়েছে।
প্লেয়ার ড্রাফটে নেই নাম, সাইফউদ্দিনের আবেগঘন বার্তা
সাইফউদ্দিনের পেইজ থেকে দেওয়া ফেসবুক পোস্ট।
নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে সাইফউদ্দিন লিখেছেন,’‘আমাদের মত সাধারণ জুনিয়র খেলোয়াড়দের মনের কথা শোনার বা বোঝার কোনো সময় কারও নেই হয়তো। কারও প্রতি কোনো অভিযোগ নেই, কিন্তু অভিমান আছে অনেক।”
