নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখনো পর্যন্ত অভিষেক না হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াচ্ছেন কেনার লুইস। এবারই প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টুর্নামেন্টে দেখা যাবে তাকে।
ড্রাফটের বাইরে তিনজন বিদেশি ক্রিকেটার দলে নেয়ার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই সুযোগ লুফে নিয়ে নিজেদের প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের এই উইকেটরক্ষক ব্যাটারকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
এ প্রসঙ্গে এক বিবৃতিতে তারা বলেছে,’‘কেনার লুইস একজন চ্যালেঞ্জার! অনেকেই তাঁকে বলেন নেক্সট ক্রিস গেইল। ২ জনের জন্ম ও বেড়ে উঠাও জ্যামাইকাতে। ডমেস্টিকে জ্যামাইকার জার্সিতে ক্রিস গেইলের ওপেনিং পার্টনার হিসেবে ডেব্যু। সিপিএলে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, আবুধাবি টি টেনে নর্দান ওয়ারিয়র্স আর লঙ্কা প্রিমিয়ার লিগ খেলেছেন ক্যান্ডি ওয়ারিয়র্সের হয়ে। এবারকার বিপিএল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে মাঠ মাতাবেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।”
