নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ম্যাচ চলাকালীন বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের ব্যাটার আবিদ আলী। কায়েদ ই আজম ট্রফির ফাইনাল রাউন্ড চলাকালীন বুকে ব্যথা অনুভব করেন তিনি। সেই সময় আবিদ ৬১ রান নিয়ে ব্যাট করছিলেন।
পাকিস্তান জাতীয় দলের এই ব্যাটারকে হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সেন্ট্রাল পাঞ্জাবের ম্যানেজার আশরাফ আলী।
আবিদ আলীর স্বাস্থ্যের অবস্থা এখনও নিশ্চিত করে কিছু বলতে না পারলেও দলের ম্যানেজার বলেছেন,’‘এখনই কিছু বলা যাচ্ছে না। চেকআপের পর তার আসল পরিস্থিতি সম্পর্কে বলা যাবে।”
