নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কয়দিন ধরেই গণমাধ্যমের গুঞ্জন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে লাহোর কালান্দার্সের নেতৃত্ব পাচ্ছেন শাহীন শাহ আফ্রিদি। অবশেষে সেই গুঞ্জন সত্যে রূপ দিল কালান্দার্স ফ্র্যাঞ্চাইজি।
টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে লাহোরের নতুন অধিনায়ক হিসেবে শাহীন আফ্রিদির নাম ঘোষণা করেছেন দলটির প্রধান নির্বাহী আতিফ রানা। তাতে সোহেল আখতারের স্থলাভিষিক্ত হলেন বাঁহাতি এই পেসার।
সর্বশেষ দুই বছরে আন্তর্জাতিক সময়টায় পাকিস্তানের হয়ে ২১ টেস্ট, ২৮ ওয়ানডে এবং ৩৯ টি-টোয়েন্টি খেলেছেন তরুণ এই পেসার। এদিকে ২০১৮ সাল থেকে লাহোরের হয়ে খেলছেন শাহীন।
