বক্সিং ডে টেস্টে ফিরছেন কামিন্স

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আইসোলেশনে থাকায় ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে খেলতে পারেননি প্যাট কামিন্স। তবে ২৬ ডিসেম্বর মেলবোর্নে অনুষ্ঠেয় বক্সিং ডে টেস্টে খেলবেন অস্ট্রেলিয়ার নব্য টেস্ট অধিনায়ক। এক বিবৃতির মাধ্যমে এমনটা নিশ্চিত জানা গিয়েছে।

আইসোলেশনের বাকিটা সময় নিজ শহর সিডনিতে কাটাবেন তিনি। শনিবার (১৮ ডিসেম্বর) চাটার্ড ফ্লাইটে করে সিডনিতে যাওয়ার কথা রয়েছে তার।
এর আগে অ্যাডিলেড টেস্টের আগের রাতে রেস্টুরেন্টে বসে রাতের খাবার খাচ্ছিলেন কামিন্স। যেখানে তার সঙ্গে ছিলেন নিউ সাউথ ওয়েলসের পেসার হ্যারি কনওয়ে। তার কাছাকাছি কোভিড আক্রান্ত এক রোগী ছিলেন। এমন খবর পাওয়ার পর দ্রুতই রেস্টুরেন্ট ছাড়েন কামিন্স। এরপর বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করেন। এরপরই পিসিআর টেস্ট করানো হয় কামিন্সকে। যদিও রিপোর্ট নেগেটিভ আসে তার।

যে কারণে এই ম্যাচে খেলছেন না ডানহাতি এই পেসার। কামিন্স না থাকায় এই টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভেন স্মিথ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »