শিক্ষকের ভূমিকায় রোহিত!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চোট সারাতে ব্যাঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে (এনসিএ) রয়েছেন রোহিত শর্মা। রিহ্যাব করার ফাঁকেই শিক্ষক হিসেবে দেখা গেল তাকে। অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের ক্লাস নিলেন ভারতের এই ওপেনার।

হ্যামস্ট্রিংয়ে চোটের জেরে দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তার চোট সারতে তিন-চার সপ্তাহ লাগতে পারে। কিন্তু এনসিএ-তে গিয়ে সময় নষ্ট করলেন না রোহিত। ‘বহুমূল্য পরামর্শ’ দিলেন ভারতের ভবিষ্যৎ প্রজন্মকে।

ভারতের সাদা বলের নেতা রিহ্যাবের ফাঁকে সময় বের করে ব্যাঙ্গালুরুর এনসিএ-তে প্রস্তুতিরত অনূর্ধ্ব-১৯ দলকে পরামর্শ দিলেন। ’

আর কিছুদিন পরেই সংযুক্ত আরব আমিরশাহিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে যাবে ভারতীয় দল। তার আগে প্রস্তুতি শিবির চলছে এনসিএ-তে।

শুক্রবারই সেই দলের অধিনায়ক যশ ধুল রোহিত এবং রবীন্দ্র জাদেজার সঙ্গে তার ছবি পোস্ট করেছিলেন।
১৯৮৯ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় সাতবারের বিজয়ী ভারত। ২০১৯-এ শেষ বার হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশকে ৫ রানে হারিয়ে জিতেছিল তারা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »