অনন্য রেকর্ড রিজওয়ানের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নয়া নজির গড়লেন পাকিস্তানের ডান হাতি উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। টি-২০ ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে ২০০০ রান করার রেকর্ড গড়ে ফেললেন তিনি।

সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দল সেমিফাইনালে পৌঁছেছিল। সেইক্ষেত্রে মতান্তরে সবচেয়ে বড় অবদান ছিল পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটারের। বাবর আজমের সাথে ওপেনিং জুটিতে তিনি দলকে প্রায় প্রতি ম্যাচেই শুরুটা ভালো করেন। করাচিতে সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই নজির গড়তে সক্ষম হলেন রিজওয়ান।

৪৫ বলে ৮৭ রানের এক অনবদ্য ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ান। আর এই ইনিংসের মধ্যে দিয়েই প্রথম ক্রিকেটার হিসেবে তিনি এক ক্যালেন্ডার বর্ষে ২০০০ রান করার নজির গড়েন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »