নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি অ্যাশেজের ব্রিজবেন টেস্টে ইনজুরিতে পড়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। গতকাল (বৃহস্পতিবার) টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং করার সময় দৌঁড়ে রান নিতে গিয়ে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় বুকের পাজরে ব্যথা পান তিনি।
পাজরের ব্যথা মাত্রাতিরিক্ত হওয়ায়,আজ তৃতীয় দিনে মাঠেই নামা হয়নি ওয়ার্নারের।অস্ট্রেলিয়ান গনমাধ্যম ফক্স ক্রিকেটের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, পাজরের স্ক্যান রিপোর্টে চিড় ধরা পড়েছে ওয়ার্নারের। যার ফলে শারিরীক অস্বস্তি বোধ করায় আজ দ্বিতীয় দিনে মাঠে নামেননি এই ক্রিকেটার।
চলতি টেস্টের প্রথম ইনিংসে নার্ভাস নাইন্টিতে কাটা পড়েন ওয়ার্নার।পাজরের ব্যথা নিয়েও মাঠে লড়তে থাকা এই ক্রিকেটার শতক থেকে মাত্র ৬ রান দুরত্বে ৯৪ করে প্যাভিলিয়নে ফিরে যান।
ওয়ার্নারের চোটের ব্যাপারে এখনো স্পষ্ট কিছু জানায়নি অজি টিম ম্যানেজমেন্ট। পাজরের ব্যথা স্বাভাবিক না হলে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামায় শঙ্কা রয়েছে অজি এই মারকুটে ব্যাটসম্যানের।
