নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর মাঠে গড়াতে যাচ্ছে জানুয়ারিতে। অষ্টম আসরকে সামনে রেখে ইতোমধ্যে শুরু হয়েছে নানা জল্পনাকল্পনা। ফ্র্যাঞ্চাইজিদের তালিকা প্রকাশ না হলেও কোনো কোনো দল ইতোমধ্যে খেলোয়াড়দের সাথে আনুষ্ঠানিক চুক্তিও সেরে ফেলেছে।
এর মধ্যে চমক সৃষ্টি করেছে বরিশাল। দেশের ক্রিকেটারদের নিয়ে গত বছর আয়োজিত হয়েছিল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। সেই আসরে বরিশালের প্রতিনিধিত্ব করেছিল ফরচুন গ্রুপ। এবার বিপিএলেও নাম লেখাল প্রতিষ্ঠানটি।
সাকিবকে আইকন ক্রিকেটার ও অধিনায়কের দায়িত্ব দিতে কথা পাকাপাকি করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিটি। চমক আছে আরও একটি। জাতীয় দলের টিম লিডার ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বরিশালের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
