মিরপুরে বিড়ালের মুখে খাবার তুলে ভাইরাল পাকিস্তানি ক্রিকেটার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

খেলার মাঠে কত ধরনের কত কিছুই আমরা দেখতে পারি বিভিন্ন মাধ্যমে।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে খেলার ভেতরের আলোচনার মতো তেমন কিছু ছিলও না অবশ্য।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পর দুই টেস্টের সিরিজেও বাজেভাবে হেরেছে বাংলাদেশ। তবে এর মধ্যে পাকিস্তানের ক্রিকেটার আবিদ আলি যেটা করলেন, সেটা হয়ে থাকল পুরাই ভিন্ন। পুরো সিরিজ জুড়ে ব্যাট হাতে উজ্জ্বল আবিদ আলী মানবতার আরেক দৃষ্টান্ত স্থাপন করে গেছেন ম্যাচের শেষদিনে।

ঢাকা টেস্টের শেষ দিনে লাঞ্চ বিরতি সময় আবিদ আলি এক অদ্ভুত কাহিনী ঘটান।মিরপুর স্টেডিয়ামের ভিআইপি স্ট্যান্ডে একটা বিড়াল ছিল। মধ্যাহ্নভোজের যাওয়ার আগে পাকিস্তানের ড্রেসিংরুম থেকে আবিদ আলি একটি পাত্রে করে খাবার এনে ছিটিয়ে দেন বিড়ালটির সামনে।

বিড়ালটিও সাথে সাথে খেতে শুরু করে। মধ্যাহ্নভোজের খাবার বিড়ালের সঙ্গে ভাগ করে নেন আবিদ। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে পাকিস্তান ক্রিকেট। মুহূর্তেই সেটি ছড়িয়েও পড়ে।

কোরআনে উল্লেখ আছে, আমাদের বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) বিড়াল পুষতেন, তাই বিড়ালের প্রতি দারুণ এই মহানুভবতা দেখিয়েছেন পাকিস্তানি এই ক্রিকেটার। ব্যাট হাতেও পুরো সিরিজ জুড়ে উজ্জ্বল ছিলেন এই ক্রিকেটার। বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের সেরা ক্রিকেটার হয়েছেন আবিদ। দুই টেস্টে তিনি করেছেন ২৬৩ রান। যার মধ্যে একটি সেঞ্চুরি এবং আরেকটি হাফসেঞ্চুরিও আছে। শুধু তাই নয়, পাকিস্তানের হয়ে টেস্টে এই বছর সবচেয়ে বেশি রানও করেছেন তিনি। ৯ টেস্টে তার মোট রান ৬৯৫।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »