বিদায়বেলায়ও বাংলাদেশকে ধন্যবাদ জানালেন বাবর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজের পর এবার টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হলো টাইগাররা। যদিও সফলভাবে সিরিজ শেষে দেশে ফেরার আগে বাবর ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশকে।

দেশের বাইরে খেলতে গিয়ে স্বাগতিক দেশের মানুষের সমর্থন যে কারও জন্যই আনন্দের। বাংলাদেশ ছাড়ার আগে বাবর ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদের।

তিনি বলেন,’‘টি-টোয়েন্টি ও টেস্টে দর্শকরা আমাদের যেভাবে সমর্থন করেছে তা খুবই উপভোগ্য ছিল। এখানে আগেও ক্রিকেট খেলেছি। এখানকার লোকজন আমাদের খুব ভালোবাসে, সমর্থন করে। এজন্য সবাইকে ধন্যবাদ।’’

এই ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মত বোলিং করেন বাবর আজম। দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজকে এলবিডব্লিউ করে পাকিস্তানের মুঠোয় জয় ভরতে সাহায্য করেন। বাবর জানালেন, বোলিংয়ের এই অভিজ্ঞতা মোটেও নতুন নয় তার কাছে।

তিনি বলেন,’‘আন্তর্জাতিক ক্রিকেটে এবারই প্রথম বোলিং করলাম। কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেট, অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে নিয়মিত বোলিং করি। নেটেও আমাদের ব্যাটারদের নিয়মিত বোলিং করি।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »