নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সকালে ফলো-আন এড়াতে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ১০০ রান। তবুও সম্ভব হয়নি ফলো-আন এড়ানো। ৮৭ রানে গুটিয়ে গিয়ে ফলোয়ান লজ্জায় পড়েছিল মমিনুল বাহিনী। ইনিংস ব্যবধানে হার এড়ানো লক্ষ্যে দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নামা বাংলাদেশ আবারো পড়েছে ব্যাটিং বিপর্যয়ে, এবার চোখ রাঙানি দিচ্ছে লজ্জাজনক ইনিংস ব্যবধানের হার।
হার এড়াতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৭২ রানে ৪ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। ইনিংস ব্যবধানে হার এড়াতে এখনো বাংলাদেশকে করতে হবে ১৪১ রান।
সফরকারীদের প্রথম ইনিংসের ৩০০ রানের জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৮৭ রান গুটিয়ে যায় বাংলাদেশ। ২১৩ রানে পিছিয়ে থেকে ইনিংস ব্যবধানে হার এড়াতে আবারো ২য় ইনিংসে ব্যাট করতে নামে মমিনুল বাহিনী। দ্বিতীয় ইনিংসেও শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ২৫ রান তুলতেই টপ-অর্ডারের ৪ ব্যাটসম্যান হারায় বাংলাদেশ।
এরপর ৬ষ্ঠ উইকেট জুটিতে লিটন-মুশফিক কিছুটা প্রতিরোধ গড়ে তোলায় এখন অব্দি ম্যাচে টিকে আছে বাংলাদেশ। মুশফিক-লিটনের ৪৭ রানের জুটিতে ভর করে ৭২ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। ইনিংস ব্যবধানে হার এড়াতে এখনো ১৪১ রান করতে হবে বাংলাদেশকে। আর ম্যাচের হার এড়াতে হলে আজকের সবকটি সেশন উইকেটে টিকে থাকার কোন বিকল্প নেই বাংলাদেশের সামনে।
