নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ফলো-অন এড়াতে বাংলাদেশকে করতে হত মাত্র ১০০ রান। যদিও ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে এই সামান্য রানও মনে হয় পাহাড়সম। কিন্তু সাজিদ খানের ঘূর্ণিতে প্রথম ইনিংসে বাংলাদেশ অল আউট হয়েছে ৮৪ রানে।
এরপর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ২৫ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসেছে মুমিনুল হকের দল। ইনিংস হার এড়াতে বাংলাদেশে আরও করতে হবে ১৮৬ রান
