বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন উইলিয়ামসন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর আর উঠেই দাঁড়াতে পারছে না বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পর টেস্ট ফরম্যাটেও ধরাশায়ী টাইগাররা।

প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টেও ফলোঅনে পড়ার শঙ্কায় ভুগছে মুমিনুল বাহিনী।

এমন হতশ্রী পারফরম্যান্সের পর নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। সেখানের কন্ডিশন আর বাউন্সি উইকেটে কতটা কঠিন পরিস্থিতিতে পড়বেন টাইগাররা তা ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে অনেকের।

তবে এমন পরিস্থিতিতে বড় দুঃসংবাদই শোনালো কিউই ক্রিকেট বোর্ড, যা বাংলাদেশের জন্য সুসংবাদই বটে, এক স্বস্তির খবর।

তা হচ্ছে, বাংলাদেশের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না নিউজিল্যান্ড দলের কাণ্ডারী, সেরা ব্যাটিং স্তম্ভ অধিনায়ক কেইন উইলিয়ামসনের।

কনুইয়ের চোট দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসনকে। গত মার্চে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে চোটের কারণেই খেলা হয়নি তার। পুরোনো চোট আবার মাথাচাড়া দেওয়ায় এবারও বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে উইলিয়ামসনকে পাচ্ছে না নিউজিল্যান্ড। অন্তত দুই মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

আগামী ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি থেকে। দুটি টেস্টেই নামা হবে না কেইন উইলিয়ামসনের।

শুধু বাংলাদেশের বিপেক্ষে টেস্টই নয়, বাংলাদেশ সিরিজ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে রঙিন জার্সিতেও বাংলাদেশের দলে অনুপস্থিত থাকছেন কেইন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »