নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসি অনূর্ধ ১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের এই স্কোয়াড এশিয়া কাপেও প্রতিনিধিত্ব করবে।
এবার দলের নেতৃত্বে আছেন ২০২০ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্য রাকিবুল হাসান। সহ-অধিনায়কের ভূমিকায় থাকবেন প্রান্তিক নওরোজ নাবিল। তারা দুইজনই বিশ্বকাপজয়ী স্কোয়াডে ছিলেন। এছাড়াও সেই দলের আরও ১ জন সদস্য আছেন এবারের বিশ্বকাপ দলে। তিনি পেসার তানজিম হাসান সাকিব।
একনজরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড
রাকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ নাবিল (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, এসএম মেহরব হোসেন, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মণ্ডল, মোহাম্মদ আশিকুর জামান, তানজিম হাসান সাকিব ও নাইমুর রহমান নয়ন।
যুব বিশ্বকাপে বাংলাদেশের খেলার সূচি
১৬ জানুয়ারি ২০২২ – বাংলাদেশ বনাম ইংল্যান্ড
২০ জানুয়ারি ২০২২ – বাংলাদেশ বনাম কানাডা
২২ জানুয়ারি ২০২২ – বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত
