যে রেকর্ড কোহলি ছাড়া অন্য কারো নেই

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে ৩৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ভারত। এই জয়ের মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে অনন্য একটি রেকর্ড গড়েছেন বিরাট কোহলি।

আজকের জয়টি ছিল টেস্টে কোহলির ক্যারিয়ারের ৫০তম জয়। ওয়ানডে আর টি-টোয়েন্টিতে ৫০টি করে জয় তো আগেই পেয়েছেন, আজকের জয়ে ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে তিন সংস্করণেই ৫০টি করে জয় হয়ে গেল কোহলির!

তবে অধিনায়ক হিসেবে বিশ্বে সফল রিকি পন্টিং। অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট ৩২৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে ২২০টি জয় উপহার দেন। ৩৩২ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৭৮টিতে জয় উপহার দেন ভারতের সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

এই তালিকায় তৃতীয় পজিশনে আছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার গ্রায়েম স্মিথ। তিনি ২৮৬ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৬৩ খেলায় জয় উপহার দেন।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন কোহলি। একের পর সেঞ্চুরি করে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়া পথেই আছেন ভারতীয় এ অধিনায়ক।

ইতোমধ্যে ৯৭ টেস্ট আর ২৫৪ ওয়ানডে মিলে ৭০টি সেঞ্চুরি করে ফেলেছেন কোহলি। সেঞ্চুরির সেঞ্চুরি করতে তাকে আরও ৩০টি শতক হাঁকাতে হবে। তবে সাম্প্রতিক সময়ে ফর্মে নেই তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »