চার বছর অপেক্ষার পর কুম্বলে-হরভজনকে টপকে গেলেন অশ্বিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি বছরে টেস্টে এখন পর্যন্ত ৫০টি উইকেট হলো রবিচন্দ্রন অশ্বিনের। এই নিয়ে মোট চার বার এক ক্যালেন্ডারে বছরে ৫০ বা তার বেশি উইকেট হলো তার। টপকে গেলেন হরভজন সিংহ ও অনিল কুম্বলের ভারতীয় রেকর্ড।

হরভজন ও কুম্বলে মোট তিনবার করে এক ক্যালেন্ডারে বছরে ৫০ বা তার বেশি উইকেটের মাইলফলকে পৌঁছেছিলেন।

গত চার বছর ধরে তাদের ছুঁয়ে ছিলেন অশ্বিন। এই বছর ৫০-এর বেশি উইকেট নিয়ে টপকে গেলেন দু’জনকে। ভারত-নিউজিল্যান্ড টেস্টের তৃতীয় দিন পর্যন্ত অশ্বিনের ক্ষেত্রে এই সংখ্যাটি ৫১।
অশ্বিন এর আগে ২০১৫, ২০১৬ এবং ২০১৭ সালে পর পর তিন বছর ৫০ বা তার বেশি উইকেট নিয়েছিলেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »